ভারত আফগানিস্তান ম্যাচ পাতানো ছিল অভিযোগ পাকিস্তানি সমর্থকদের

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিলো ভারত ও আফগানিস্তান। তবে এদিন, ভারত-আফগানিস্তান ম্যাচের তৃতীয় প্রতিপক্ষ হয়ে উঠেছিলো পাকিস্তানি ভক্ত-সমর্থকরা। ভারতের কাছে ম্যাচের শুরু থেকেই আফগানিস্তানকে কাবু হতে দেখে পাকিস্তানিরা ম্যাচ পাতানোর অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম করে তোলে।

সুপার টুয়েলভের ম্যাচে টস থেকে শুরু। মোহাম্মদ নবি ভারতকে জেতানোর জন্য বোলিং নিয়েছে, এমন গুঞ্জনে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব হয়ে যায়। তখন থেকে ম্যাচের শেষ পর্যন্ত নেটিজেনরা এটাকে পাতানো ম্যাচ বলে এসেছিলো। টুইটারে নানারকম ‘মিম’ও বানানো হয়েছিলো। ‘ফিক্সড’ হ্যাশট্যাগটা এক নম্বট ট্রেন্ডিং হয়ে গিয়েছিলো পাকিস্তানে।
তবে নিজেদের ভক্ত-সমর্থকদের এমন কথাকে পাত্তা দিচ্ছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাই। ম্যাচ শেষে পাতানো ম্যাচ বলে অভিযোগ তোলা ‘অসুস্থ’ সমর্থকদের অনেকে তো একহাত নেনও।

শোয়েব আখতার টুইটারে বলেন, এই ম্যাচটাকে (ভারত-আফগানিস্তান) পাতানো, পূর্বনির্ধারিত এসব বলে খেলার মজাটা নষ্ট করবেন না। আফগানিস্তান ও ভারত-দুটো দলের কেউ এবার চমক দেখাতে পারে।

  •  
  •  
  •  
  •