রওশন এরশাদকে ব্যাংককে নেওয়া হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে
নিউজ ডেস্ক :
আজ শুক্রবার (০৫ নভেম্বর) বিকেল ৫টায় এইচএস-ইএমজি (এয়ার অ্যাম্বুলেন্সে) বিমানযোগে অসুস্থ বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া হচ্ছে।
বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য রাহুগির আলমাহি এরশাদ আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রওশন এরশাদ, এমপি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।

