দেশে অনুমোদন পেল করোনা ট্যাবলেট
নিউজ ডেস্ক: করোনাভাইরাসের চিকিৎসায় দেশে ‘মলনুপিরাভির’ নামের বড়ির অনুমোদন দিয়েছে সরকার।
সোমবার (০৮ নভেম্বর) ওষুধ প্রশাসন অধিদফতরের উপপরিচালক মো. আইয়ুব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকসের তৈরি মুখে খাওয়ার এই ট্যাবলেট দেশের কয়েকটি প্রতিষ্ঠান জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করেছিল। এর প্রেক্ষিতে অধিদফতর প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো- এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান

