গফরগাঁও এ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক:

গতকাল শুক্রবার(১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শান্ত (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। কাউছার নামের এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

বর্তমানে আহত শান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে এমন হামলা হয়ে থাকতে পারে। এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ আসেনি। আশা করছি, অভিযুক্ত কাউসারকে দ্রুত আটক করা যাবে।”

ওসি আরও জানান, আহত শান্ত গফরগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এ ছাড়াও তিনি স্থানীয়ভাবে কেব্‌ল ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। ডিশ ব্যবসাকে কেন্দ্র করেও এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

  •  
  •  
  •  
  •