ভোরে মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্কঃ সুপার ক্লাসিকোতে আবারও ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দু’দলের মহারণ শুরু হবে বুধবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

এরই মধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় নির্ভার সেলেসাওরা। তবে ম্যাচটি যেহেতু চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে, এছাড়া কোপা আমেরিকার প্রতিশোধেরও এই ম্যাচ। আর তাই ছেড়ে কথা বলবে না ব্রাজিল। তবে ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার।

অন্যদিকে, বিশ্বকাপের টিকিট পেতে জয়ের লক্ষ্য মেসিদের। চোটের কারণে উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে খেলতে পারেননি দলের সেরা তারকা ও কাপ্তান লিওনেল মেসি। ৭৬ মিনিটের মাথায় মাঠে নামেন ফুটবল জাদুকর।

তার অবর্তমানে অধিনায়কের গুরুদায়িত্ব পালন করেন ডি মারিয়া। তবে ব্রাজিলের বিপক্ষে পুরো সময় খেলার লক্ষ্য মেসির।

  •  
  •  
  •  
  •