গোলশূন্য ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ

ক্রীড়া ডেস্ক: কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বুধবার (১৭ নভেম্বর) চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৫ মিনিট পেলেও কোনো দলই গোলের দেখা পায়নি।

এর আগে প্রথমার্ধ শেষে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় এ দু’দল। ব্রাজিল যেমন সুযোগ হাতছাড়া করেছে তেমনি মেসি বাহিনীও সুযোগ নষ্ট করেছে বেশ কয়েকবার।

ম্যাচের ১৩তম মিনিটেই জালের দেখা পেয়ে যেতো ব্রাজিল, যদি ভিনিসিয়াস জুনিয়র বলটা একটু বেশি বাড়িয়ে না দিতেন। কাউন্টার অ্যাটাক থেকে অনেকটা ফাঁকায় বল পেয়েছিলেন তিনি। এভাবে আক্রমণ-পাল্টা আক্রমণে বেড়েছে ম্যাচের বয়স। প্রথমার্ধের বিরতির ঠিক আগে আর্জেন্টিনার সামনে সুযোগ এসেছিল বল জালে পাঠানোর। তবে অ্যালিসন বেকারের দৃঢ়তায় সে চেষ্টা ব্যর্থ হয় আলবিসেলেস্তে শিবিরের।

  •  
  •  
  •  
  •