মিঠামইনে ৪ তলা ভবন উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক:

গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর পিতা ও মাতার কবর জিয়ারত করেন। এসময় তিনি তাঁদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

পরে রাষ্ট্রপতি সেখানে তমিজা খাতুন সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫ তলা মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় সংসদ সদস্য মো. আফজাল হোসেন ও রেজোয়ান আহমেদ তৌফিক এবং রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •