কোর্টের মালখানা থেকে ইয়াবা চুরি করে বিক্রি, গ্রেপ্তার পুলিশ
নিউজ ডেস্ক:
বান্দরবান সদর উপজেলায় ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার বালাঘাটা ভরাখালী গোদারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. কামাল (৩২)। তিনি বান্দরবান কোর্ট পুলিশে দায়িত্বরত ছিলেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকার জানান,”মাদকদ্রব্য বিক্রির তথ্য পেয়ে ক্রেতা সেজে ১২০০ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সে কোর্ট পুলিশের সদস্য।”
তিনি আরোও বলেন, “উদ্ধারকৃত ইয়াবাগুলো কোর্টের মালখানায় ধ্বংসের জন্য রাখা ইয়াবা থেকে গোপনে সরিয়ে নিয়েছিল ওই পুলিশ। পরে ইয়াবাগুলো বিক্রির সময় মাদকদ্রব্য অধিদপ্তরের হাতে গ্রেপ্তার হয় তিনি।”

