প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপে ভরাডুবির পর এবার ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ পাকিস্তান। তবে এই সিরিজ দিয়েই নতুন শুরুর আশা লাল-সবুজ জার্সিধারীদের।

তারুণ্যের নব আহ্বান। এ যেন ভিন্ন এক বাংলাদেশের গল্প। বিশ্বকাপ ব্যর্থতার পর এই দলটাকে নিয়ে সমালোচনা কম হয়নি। জবাবটা ক্রিকেটারদের এবার ব্যাটে-বলে দেওয়ার পালা। প্রতিপক্ষ পাকিস্তান বলেই হয়তো বাড়তি রোমাঞ্চ। আর ডমিঙ্গোর জন্যও হয়তো শেষ সুযোগ।

শেষ দিনের অনুশীলনেও বাংলাদেশ ক্যাচ-ফিল্ডিং-ব্যাটিং নিয়ে আলাদা কাজ করেছে। নিজ শক্তি স্পিনেই হয়তো ভরসা রাখবে ম্যানেজমেন্ট। সিনিয়র-জুনিয়র কিংবা পঞ্চপাণ্ডব তত্ত্ব নয়, দলে যারা আছেন তাদের ওপরই ভরসা টিম টাইগার্স অধিনায়কের।

  •  
  •  
  •  
  •