বাকৃবিতে বদিউজ্জামান বাদশাহের জানাযা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:
চলে গেলেন বরেণ্য কৃষিবিদ, বর্ষীয়ান রাজনীতিবিদ বদিউজ্জামান বাদশা। আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্মৃতি চত্ত্বরে বাদ জোহর তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
কৃষিবিদ বদিউজ্জামান বাদশাহ পেনক্রিয়েটিক ক্যানসারে আক্রান্ত হয়ে গত রাতে ১২.৩০ মিনিটে ধানমন্ডী বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিওতে মৃত্যুবরণ করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছিলেন-
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি,
নালিতাবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান ফোরামের সাবেক মহাসচিব, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য।
উক্ত জানাযায় শরীক হয় বাকৃবির শিক্ষকমন্ডলী,শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
জানাযার পর মহান আল্লাহ তায়ালার কাছে বাদশার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

