দেশে প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত
নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নজরুল ইসলাম ঋতু তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ওই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে সব থেকে বেশি ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম ছানা।
নির্বাচনে তিনি পেয়েছেন ৯ হাজার ৫৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, সরকারিভাবে এখনও ফলাফল হাতে পায়নি। হাতে পেলে আমরা ঘোষণা দেব।
তিনি জানান, উপজেলার ১১টি ইউনিয়নে ১ লাখ ৮৭ হাজার ৮২৫ জন ভোটার।
দেশে প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত হয়ে নজরুল ইসলাম ঋতু সময় নিউজকে বলেন, এ জয় আমার একার না, আমার ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর।

