তনুর হত্যার বিচার দাবিতে রাবিতে মানববন্ধন অব্যাহত

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার দ্রুত বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে লোক প্রশাসন বিভাগ।

রোববার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে কোনো প্রকার অন্যায় ঘটলে এই অন্যায়ের প্রতিবাদ না করাটাই আসলে অন্যায় প্রশ্রয় দেওয়ার মূল কারণ হিসেবে দেখা যায়। কখনো এই পরিস্থিতি গুলোতে চুপ করে না থেকে প্রতিবাদ করে অন্যায়কে আমাদের প্রতিহত করতে হবে। তা না হলে তনুর মতো হাজারো তনুকে এ রকম লাঞ্চনা ও ধর্ষণের শিকার হতে হবে। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে এরকম অন্যায়ের প্রতিবাদ সৃষ্টি করা।

বক্তারা আরো বলেন, সমাজে কোনো অন্যায় ঘটলে তা সংশোধন না করে বরং ধামাচাপা দেওয়ার প্রবণতা দেখা যায়। নারীরা সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ, নারীদের বাদ দিয়ে সমাজে কোনো ধরনের উন্নয়ন করা সম্ভব নয় আর এই নারীরা সমাজে বিভিন্ন ভাবে নির্যাতন ও যৌন হয়রানির শিকার হচ্ছে। তনু একটি সিম্পেল শো এ রকম হাজারো তনু আমাদের সমাজে প্রতিনিয়ত লাঞ্চিত ও নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু আমরা ্এর প্রতিবাদ না করে চুপ করে বসে আছি। আমরা তনু হত্যারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে লোক প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক ড. ফারহা নেওয়াজ, সহকারি অধ্যাপক ড. শুভ্রা চৌধুরী ও বিভাগের চেয়াম্যান অধ্যাপক ড. আওয়াল হোসেন মোল্লাসহ বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এছাড়াও মানববন্ধন শেষে তনু হত্যাকারীদের দ্রুত ফাঁসি চাই স্লোগন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রবীন্দ্র কলা ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

  •  
  •  
  •  
  •  

Tags: