মেট্রোরেলের ট্রায়াল শুরু হচ্ছে ডিসেম্বরে

নিউজ ডেস্ক: শেষের পথে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন দেশের প্রথম মেট্রোরেলের দিয়াবাড়ি-আগারগাঁও অংশের কাজ। আগামী বছর উম্মুক্ত করে দেওয়া হবে মেট্রোরেলের এ অংশটি। এখন চলছে উড়াল রেলপথে ট্রেনের পরীক্ষামূলক (পারফরম্যান্স টেস্ট) চলাচল। তারই অংশ হিসেবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে ট্রেনের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করা হবে।

শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখনো তারিখ চূড়ান্ত করিনি। তবে দু-একদিনের মধ্যে তারিখ চূড়ান্ত হবে। তখন সবাইকে বিষয়টি জানিয়ে দেব।

  •  
  •  
  •  
  •