চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিসহ ৪ দফা দাবি নিয়ে লাগাতার কর্মসূচী ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি সহ ৪ দফা দাবি নিয়ে শাহাবাগ প্রজন্ম চত্ত্বরে চলছে টানা তৃতীয় দিনের মত আন্দোলন।
আন্দোলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, বয়সসীমা নির্ধারণে যে কোটা বৈষ্যম্য রয়েছে তা বাতিল করতে হবে। করোনাকলীন লকডাউনে দেশের অনেক নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়। এতে অনেক চাকরিপ্রার্থীর বয়স শেষ হয়ে গেছে। আবার অনেকে শেষ সময়ে এসেও আবেদন করতে পারেননি এই লকডাউনে বয়সসীমা পেরিয়ে গেছে বলে। তাই তাদের দাবি কোটা বাতিলের পাশাপাশি বয়সসীমা ৩২ বছর করতে হবে।
একই সাথে সম্প্রতি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস এর মত ঘটনাকে উল্লেখ করে তারা স্বচ্ছ পরীক্ষা পদ্ধতি নিশ্চিতের দাবি জানান।

