রাজধানীতে সাড়ে চারশত ভরি স্বর্ণ চুরি

নিউজ ডেস্ক: রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিংমলের চারতলায় দুটি সোনার দোকানে চুরি হয়েছে। এরমধ্যে একটি দোকান থেকেই চুরি হয়েছে প্রায় ৪৫০ ভরি সোনা ও নগদ সাড়ে ৭ লাখ টাকা। অন্য দোকানের হিসাব এখনও পাওয়া যায়নি।

শনিবার (১৮ ডিসেম্বর) ভোরে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া দোকান দুটি হলো- ‘বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্স ও মোহনা জুয়েলার্স।’

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘শুক্রবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে দোকান বন্ধ করে চলে যান প্রতিষ্ঠানের কর্মীরা। সকালে এসে দোকান খুলে তারা চুরির বিষয়টি টের পান। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় সংগ্রহের চেষ্টা করছি। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আলামত সংগ্রহ করেছে।’

  •  
  •  
  •  
  •