ফিশারিজ সোসাইটি অব বাংলাদেশের ১৫ সদস্যের নতুন কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক:

ফিশারিজ সোসাইটি অব বাংলাদেশের (এফএসবি) ২০২২-২৩ সালের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আজ রবিবার (২৬ ডিসেম্বর) ২ বছর মেয়াদী ওই কমিটি গঠন করা হয়।

ওই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ সামছুল আলম ও সম্পাদক হিসেবে মেরিন ফিশারিজ সাইন্স বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ সাদেকুল ইসলাম।

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে বাকৃবির ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ডঃ মোঃ ইসমাইল হোসেন এবং যুগ্ম সম্পাদক-১ হিসেবে  রাবি অধ্যাপক ডাঃ মোঃ তরিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক-২ হিসেবে বিএফআরআই এর  ডাঃ মোহাম্মদ আশরাফুল আলম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা থেকে ৮ জন সদস্য মনোনীত হয়েছেন।

কমিটিতে মনোনীত সদস্যরা হলেন বাকৃবির অধ্যাপক ডাঃ মোঃ আবুল মনসুর, বিএফআরআই এর সাবেক পরিচালক ডাঃ মোঃ এনামুল হক, যবিপ্রবির অধ্যাপক মোঃ আমিনুর রহমান, সিকৃবির অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু, সিভাসুর অধ্যাপক ড. এম. নুরুল আবসার খান, বশেমুরকৃবির অধ্যাপক ড. নার্গিস সুলতানা, এনএসটিইউ এর অধ্যাপক ড. আবদুল্লাহ-আল মামুন এবং শেকৃবির অধ্যাপক ড. এ.এম. শাহাবুদ্দিন।

  •  
  •  
  •  
  •