সাগরে ভাসতে থাকা শতাধিক রোহিঙ্গাদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া
নিউজ ডেস্ক:
সমুদ্রে ভাসমান শতাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি হয়েছে ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর আহ্বানে সাড়া পরই এ ঘোষণা আসে।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, গত রোববার (২৬ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপের বিরুয়েন উপকূলে রোহিঙ্গাভর্তি একটি নৌকা ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। এর আরোহীদের বেশিরভাগই নারী ও শিশু।
দুই জেলে রয়টার্সকে জানান, কাঠের নৌকাটিতে দুই জায়গায় ছিদ্র হয়ে গিয়েছিল। প্রচুর পানি উঠছিল। ফলে সেটি কয়েকদিনের মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বুধবার ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রধান আর্মড বিজয়া বিবৃতিতে বলেন, শরণার্থীরা নৌকায় যে জরুরি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তা বিবেচনা করেই আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার রোহিঙ্গা বোঝাই নৌকাটিকে ইন্দোনোশিয়ার উপকূলে শনাক্ত করেন দেশটির দুই জেলে। পরে প্রশাসনকে বিষয়টি অবগত করেন তারা ।দেশটির সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে ২০১৭ সালের আগস্টের দিকে বাংলাদেশে আশ্রয় নেন সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী

