মহামান্য রাষ্ট্রপতির জন্মদিন আজ

নিউজ ডেস্ক: নতুন বছরের প্রথম দিন জীবনের ৭৮ বছর পূর্ণ করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রতি বছর জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনাড়ম্বর অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতেন, তবে করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের মতো এবারও কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, করোনার কারণে রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে না। তবে আজ শনিবার (১ জানুয়ারি) জন্মদিনে নিজের পরিবারের সদস্য, বিশেষ করে নাতি-নাতনিদের সঙ্গেই সময় কাটাবেন রাষ্ট্রপতি। এর বাইরে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কেক কাটতে পারেন।

  •  
  •  
  •  
  •