বিশ্বে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো প্রায় ৫৫ লাখে

নিউজ ডেস্ক:

আজ সোমবার সকাল সাড়ে ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এর দেওয়া তথ্যমতে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫৪ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ২৯ কোটি ১ লাখের উপরে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৩ হাজার ২৯৪ জন এবং শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭১ হাজার ২৫৪ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে ভারত, তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৯১৭ কোটি ৮৪ লাখ ৩ হাজার ৩১ ডোজ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ হাজার ৭৭ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জন।

  •  
  •  
  •  
  •