বাংলাদেশের ইতিহাস; নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়

নিউজ ডেস্ক:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের কন্ডিশন, উপমহাদেশের বড় বড় দলগুলো যেখানে নাকানি-চুবানি খায়। সেখানে ইতিহাস গড়ে জিতলো বাংলার দামাল ছেলেরা।

মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে খেলে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এটি নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম জয় টাইগারদের। ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার পর হারের মুখ দেখলো কিউইরা।

শীতের সকালে নিউজিল্যান্ডকে হারিয়ে সাদা পোশাকের ক্রিকেটে নিজেদের শক্তি মাত্রার জানান দিল টাইগাররা। কিউইদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে টাইগার বোলার এবং ব্যাটসম্যানরা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছেন।

প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৫৮ রানের সংগ্রহ করে। ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। টাইগার পেসার ইবাদত হোসেন এর অগ্নিঝরা বোলিংয়ের সামনে কোমর সোজা করে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ম্যাচসেরা ইবাদত হোসেন ৪৬ রানে ৬ উইকেট লাভ করেন।

৯ বছর পর টেস্টে কোন বাংলাদেশি বোলারের ৫ এর অধিক উইকেট লাভ করেন। প্রথম ইনিংসে ইবাদত পেয়েছিলেন ১ উইকেট। এই টেস্টে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন উদীয়মান পেসার ইবাদত হোসেন।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে ১৬৯ রানে গুটিয়ে দিতে অগ্রণী ভূমিকা রেখেছেন ২ টাইগাররা পেসার ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট লাভ করেন তাসকিন আহমেদ।

যারা এতদিন বলেছিলেন বাংলাদেশে ভালো মানের কোন পেশার নেই। তাদের চোখে আঙ্গুল দিয়ে তাসকিন আহমেদ, ইবাদত হোসেন এবং শরিফুল ইসলাম দেখিয়ে দিয়েছেন আমরাও পারি।

 

  •  
  •  
  •  
  •