করোনামুক্ত হলেন মেসি
ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাসের পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে লিওনেল মেসির। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার থেকে এমন খবর পাওয়া যায়।
মহামারি এই রোগ থেকে মুক্তির পর মেসি ফিরেছেন পিএসজির আঙিনায়। এখন ডাক্তারদের প্রাসঙ্গিক ফিটনেস পরীক্ষার পর জানা যাবে তিনি লিঁওর বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন কি না।
ক্লাবের এক স্টাফ আক্রান্ত হওয়ার পর করোনাভাইরাসে পজিটিভ হন মেসি। শুধু মেসিই নন, তিনিসহ আরও ৩ খেলোয়াড় করোনায় আক্রান্ত বলে জানিয়েছিল পিএসজি ক্লাব কর্তৃপক্ষ। ফরাসি লিগ কাপ কুপ ডে ফ্রান্সের আগে সকল খেলোয়াড়কে যখন করোনা টেস্ট করা হয় তখন করোনা পজিটিভ আসে পিএসজির চার খেলোয়াড়ের।

