১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন
নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৩ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে সেক্ষেত্রে আসন সংখ্যার অর্ধেক (৫০ শতাংশ) যাত্রী নিয়ে চলবে ট্রেন
মঙ্গলবার (১১ জানুয়ারি)রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৫ জানুয়ারি থেকে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন। সব ট্রেনই চলবে কোনো ট্রেন বন্ধ থাকবে না। আগামী ১৩ জানুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে যাত্রীবাহী ট্রেন।
তিনি আরো বলেন, টিকিট আগাম বিক্রি হওয়ায় ১৩ জানুয়ারি থেকে ট্রেন অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারবে না। যারা আগাম টিকিট কিনেছেন তারা যেতে পারবেন।১৫ জানুয়ারির ট্রেনের টিকিট বিক্রি করা হবে ১২ জানুয়ারি থেকে।
১৫ জানুয়ারি থেকে ট্রেন যেন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারে এজন্য মঙ্গলবার সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে।

