রাবিতে ‘ব‌ঙ্গবন্ধু আর‌ইউএসসি ন্যাশনাল স্যায়েন্স ফিয়েস্টা-২০২১’ উদ্বোধন

রাবি প্রতিনিধি:

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব আয়োজিত ‘বঙ্গবন্ধু আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা-২০২১” দু’দিনব্যাপী বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টায় উৎসবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ বাবুল ইসলাম এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মোহাম্মদ আবু রেজা।

উৎসবের প্রথম দিনে অফলাইন এবং অনলাইনে বিভিন্ন সেগমেন্ট আয়োজন করা হয়। অফলাইনে অনুষ্ঠিত হয় প্রজেক্ট শো, পোস্টার প্রেজেন্টেশন, সায়েন্টিফিক পেইন্টিং প্রতিযোগিতা এবং রুবিক’স কিউব কম্পিটিশন। আর অনলাইনে অনুষ্ঠিত হয় সায়েন্স অলিম্পিয়াড (জুনিয়র, সিনিয়র ও ভার্সিটি তিনটি ক্যাটাগরিতে), থ্রি মিনিট প্রেজেন্টেশন এবং প্রোগ্রামিং কনটেস্ট। এসব সেগমেন্টে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের এক হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

উৎসবের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু সায়েন্স এবং স্পেস থট সহ অন্যান্য সেগমেন্ট অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের ক্লোজিং হবে বিকাল চারটায়।

প্রসঙ্গত, তরুণ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান জনপ্রিয় করার লক্ষ্যে রাবি সায়েন্স ক্লাব ৫ম বারের মতো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় বিজ্ঞান উৎসবের আয়োজন করেছে।

  •  
  •  
  •  
  •