বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদীয় গেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদীয় গেট উদ্বোধন করা হয়েছে। ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) এই গেটের উদ্বোধন করা হয়। গেটের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান।

এর আগে ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের কনফারেন্স রুমে অনুষদীয় গেটের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনিমেল হেলথ ডিভিশন রেনেটা লিমিটেডের মো: সিরাজুল হক, জিমস টেক ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার ড. এম আলী ইমাম, ইন্টার এগ্রো বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. একেএম খসরুজ্জামান এবং নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের জেনারেল ম্যানেজার কৃষিবিদ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ভেটেরিনারি অনুষদীয় গেট নির্মাণ কমিটির সদস্য সচিব প্রফেসর ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির।

উল্লেখ্য, অনুষদীয় গেট নির্মাণে প্রফেসর ড. মোঃ রফিকুল আলমকে আহবায়ক এবং প্রফেসর ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজিরকে সদস্যসচিব করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন প্রফেসর ড. এস. এম. লুৎফুল কবির, প্রফেসর ড. তাহসিন ফারজানা, প্রফেসর ড. মোহাম্মদ আলম মিয়া ও প্রফেসর ড. মোঃ মাহমুদুল আলম।

রেনেটা লিমিটেড, জিমস টেক ইন্টারন্যাশনাল, ইন্টার এগ্রো বিডি লিমিটেড ও নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের আর্থিক সহায়তায় অনুষদীয় গেটটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। গেটটি নির্মাণের কারিগরি সহায়তা ও তত্ত্বাবধানে ছিলেন বাগানবাড়ির চেয়ারম্যান কৃষিবিদ মো: রফিকুল ইসলাম রফিক।

 

  •  
  •  
  •  
  •