বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে আরও দুই জেব্রার মৃত্যু
নিউজ ডেস্ক: ৯টি জেব্রার মৃত্যুর রহস্য না কাটতেই গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে আরও দুটি জেব্রার মৃত্যু হলো। শনিবার (২৯ জানুয়ারি) সকালে পালের দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ে যায়। তাৎক্ষণিক জেব্রা দুটিকে চিকিৎসা দেওয়া হলেও কিছুক্ষণ পরই একটি মারা যায়। আর সন্ধ্যায় মৃত্যু হয় অপর প্রাণীটির।
সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবীর জানান, শনিবার সকালে পালের দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ে যায়। এরপরই দুটি জেব্রার চিকিৎসা শুরু হয়। মুখ দিয়ে লালা পড়া, পেট ফুলে যাওয়া ও হাঁটতে পারছিল না প্রাণী দুটি। এরপর সকালে একটি জেব্রা মারা যায় আর সন্ধ্যার পর মারা যায় অপরটি।
এ নিয়ে পার্কে ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ১১টি জেব্রা মারা গেছে।

