তনু হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবীতে নওগাঁয় মানববন্ধন

ফিরোজ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

তনু ধর্ষণ ও হত্যাকারিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গণজাগরন মঞ্চ নওগাঁ জেলা শাখার উদ্যোগে বুধবার দুপূরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।গণজাগরন মঞ্চের নেত্রী নাইচ পারভিনের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদীন মকুল, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি মিতালী প্রামানিক, ছাত্রফ্রন্টের সংগঠক মিম, শিক্ষার্থী অর্ক, নিরব,জান্নাতুন ফেরদৌসি রাকা, চুমকি প্রমুখ।মানববন্ধনে কেডি সরকারী উচ্চ বিদ্যালয়, জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

  •  
  •  
  •  
  •