নোয়াখালীতে রাস্তার পাশে ৭ ককটেল, ঝোপের ভেতর পাইপগান
নিউজ ডেস্ক:
নোয়াখালীতে দুটি পৃথক স্থানে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলায় মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার সাত্তারের দোকান-সংলগ্ন রাস্তার পাশ থেকে ৭টি ককটেল উদ্ধার করে কোম্পানীগঞ্জ পুলিশ।
অপরদিকে, একই দিন রাত ১১টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালীর সীমান্তবর্তী চৌরাস্তা সংলগ্ন রাস্তার পাশে ঝোপের ভেতর থেকে ১টি পাইপগান উদ্ধার করে পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান ও ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।noakhalai

