মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক:
মা হতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি একটি ফ্যাশন শোতে হাজির হয়েছিলেন এ গায়িকা। সেখানেই সকলের নজরে আসে তার ‘বেবি বাম্প’।

গত বছরের ৫ ফেব্রুয়ারি অনেকটা চুপিসারেই দীর্ঘদিনের প্রেমিক এবং হিপকাস্ক ডটকমের প্রতিষ্ঠাতা শৈলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। বিয়েতে শুধু উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং কয়েকজন বন্ধু। বাঙালি রীতিতে হয়েছিল এ জুটির বিয়ে। পরবর্তীতে সামাজিক যোগাযোগেরমাধ্যমে নিজেই জানিয়েছিলেন তার বিয়ের খবর।

মা হওয়ার খবরটি এখনো জানাননি শ্রেয়া। দেখা যাক, বিয়ের খবরের মতো মা হওয়ার খবর দিয়েও তিনি ভক্তদের চমকে দেন কিনা।

২০০২ সালে সঞ্জয় লীলা বনসালীর দেবদাস সিনেমার মাধ্যমে শ্রেয়া বলিউডি তার ক্যারিয়ার শুরু করেন। এ সিনেমাতে তার গাওয়া গান, ‘সিলসিলা ইয়ে চাহাত কা’, ‘বৈরি পিয়া’, ‘ছলক ছলক’, ‘মোরে পিয়া’, ‘ডোলা রে ডোলা’, মানুষের মনে আজও শিহরণ জাগায়। তারপর অবশ্য বলিউডে আর পেছন ফিরে তাকাতে হয়নি শ্রেয়াকে।

  •  
  •  
  •  
  •  

Tags: