করোনায় গতদিনের চেয়ে বেড়েছে মৃত্যু; কমেছে শনাক্ত
নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৩১ জনে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ২ হাজার ৫৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জনে। সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৮৮ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৭ হাজার ৭৬৫ জনের। শনাক্তের হার ৯ দশমিক ৩১ শতাংশ।
এর আগে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দেশে করোনা ভাইরাসে ২০ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৫৩৯ জন।

