ঠাকুরগাঁওয়ে কম দামের প্রতিবাদে আলু ব্যবসায়ীদের মানববন্ধন

নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে হিমাগারে সংরক্ষিত আলু বস্তা প্রতি ১৫০ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি। রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে আলুচাষি সমিতির সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম জানান, চলতি মৌসুমে চাষিরা আলু আবাদ করে বাজার মূল্য না থাকায়, এমনিতেই লোকসান গুনছে। অন্যদিকে অসময়ে বৃষ্টিপাতের কারণে জমিতেই নষ্ট হয়েছে একরের পর একর জমির আলু।

তারা আরও জানান, আলু উৎপাদনে সার কিটনাশক ব্যবহারে খরচ হয়েছে বেশি। ফলে এবার আলু চাষিরা কিছুটা হলেও লোকসান থেকে রক্ষা পেতে আলু হিমাগারে সংরক্ষণ করতে চাইলে হিমাগার কর্তৃপক্ষ বস্তা প্রতি আড়াইশ’ থেকে তিনশ’ টাকা ভাড়া নির্ধারণ করায় কৃষকের আরও লোকসান গুনতে হচ্ছে।

অবিলম্বে হিমাগেরর ভাড়া কমানোর দাবি করেন তারা। মানববন্ধন চলাকালে ক্ষোভ প্রকাশ করে সড়কে আলু ফেলে এর প্রতিবাদ জানান চাষিরা।

  •  
  •  
  •  
  •