বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফল জালিয়াতি; প্রতারক চক্র গ্রেফতার
নিউজ ডেস্ক:
বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফল জালিয়াতির মাধ্যমে গত ১০ মাসে প্রায় এক হাজারের অধিক বিদেশগামী যাত্রীর কাছে জনপ্রতি ১০-১৫ হাজার করে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মো. সবুজ মিয়া। সেই টাকা দিয়ে গ্রামে একটি বাড়িও করেছেন তিনি।
আরেক প্রতারকচক্রের সদস্য কাজী মো. বেলাল হোসেন বিদেশ থেকে এসে করোনা পরীক্ষার ফল জালিয়াতির মাধ্যমে প্রায় ৬ শতাধিক বিদেশগামী যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১০-১৫ হাজার করে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার নেগেটিভ ফল প্রাপ্তির আশ্বাস দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের মিডিয়া শাখার পরিচালক খন্দকার আল মইন এ তথ্যটি নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন- গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

