যুদ্ধ বিরতির আহ্বান জানালেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের দ্বিতীয় দিনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ শুক্রবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জেলেনস্কি এখনো তার বক্তব্য রাখছেন।

  •  
  •  
  •  
  •