রাশিয়াকে থামানোর একমাত্র বিকল্প তৃতীয় বিশ্বযুদ্ধঃ জো বাইডেন
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জবাবে নিষেধাজ্ঞার একমাত্র বিকল্প হচ্ছে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’। তাৎক্ষণিকভাবে এর বাইরে কোনো বিকল্প নেই।
ইতিমধ্যে রাশিয়ার কর্মকর্তা, ব্যবসায়ী, ব্যাংক ও পুরো অর্থনৈতিক খাতের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেন, বিষয়টি এমন না যে, আপনি কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারেন এবং বলবেন আপনি আর ‘উহ’ শব্দটিও করতে পারবেন না। আমি মনে করি, রাশিয়ার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে এমন নিষেধাজ্ঞা আরও কখনো আরোপ করা হয়নি।
তিনি আরও বলেন, শুরু থেকেই আমার লক্ষ্য হচ্ছে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নকে একই অধ্যায়ে রাখা।

