কাটার খেলবে আইপিএল, মূল্য এক কোটি চল্লিশ লাখ রুপি

নিউজ ডেস্ক: এবারই প্রথমবারের মত ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা যাবে বাংলাদেশের পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমানকে। বাঁ-হাতি এই ফাস্ট বোলার এক কোটি চল্লিশ লাখ রুপির বিনিময়ে তিনি খেলবেন হায়দ্রাবাদ সান রাইজার্সে। এই আইপিএলে খেলে আবারও নিজেকে বিশ্বের দরবারে পরিচিত করার স্বপ্নে বিভোর মুস্তাফিজ। বললেন, ‘ইনজুরির পর এখন আমি শতভাগ ফিট। সব খেলার আগে পরিকল্পনা তো একটা থাকেই। কিন্তু মাঠে নেমে বল আর ব্যাটের গতি দেখে নতুন পরিকল্পনা মাথায় এসে যায়। তখনই সিদ্ধান্ত নিতে হয় কিভাবে ক্রিকেটে ঝাঁকুনি দেওয়া যায়।’ কথা বললেন বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য-ব্যর্থতা নিয়েও। বিশ্বকাপে মাত্র তিন ম্যাচে নয় উইকেট পাওয়া মুস্তাফিজ বললেন, ‘আমি বোলিংয়ে আরো উজ্জীবিত হয়েছি। নিজের মধ্যে আরো শক্তি সঞ্চার করেছি। আগামীতে দেখাতে চাই নতুন চমক। দোয়া চাই সবার। তাসকিন ও সানিকে বিশ্বকাপে নিষিদ্ধ করার ঘটনায় ব্যথা পেয়েছিলাম। এক পরিবারের কেউ অসুস্থ হলে মনটা যেমন খারাপ হয়ে যায়, এক্ষেত্রেও তাই হয়েছিলো। আমরা পরস্পরের খেলা থেকে নিজেরা শিখি বলে মন্তব্য করেন তিনি।’ আগামী নয় এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের নবম আসর। আর প্রথমদিনই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মোকাবেলা করবে মুস্তাফিজের দল হায়দ্রাবাদ।

  •  
  •  
  •  
  •