প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি চলছে

নিউজ ডেস্ক:

পাঁচ বছর থেকে তদূর্ধ্ব বয়সী প্রাথমিকের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৭ মার্চ) দুপুরে দিকে স্বাস্থ্য অধিদফতরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদেরও টিকা কেন্দ্রের তালিকা প্রস্তুত করতে বলেছি।

প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া মাত্রই কার্যক্রম শুরু করে দেব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ থেকে ২৬ ফেব্রুয়ারি ৯ দিনে ৩ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। দেশের ৭৫ শতাংশ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২২ কোটি টিকা দেওয়া হয়েছে আগামী ২৮ মার্চ থেকে প্রথম ডোজ নেওয়াদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।

এ মাসেই দুই কোটি ২৫ লাখ দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা টিকা ক্রয় এবং দেওয়ার পেছনে ব্যয় হয়েছে।

আমাদের কিছু টিকা বাড়তি আছে এ টিকা আমরা বিভিন্ন দেশকে উপহার হিসেবে দিয়ে দেব।

  •  
  •  
  •  
  •