দেশে ফিরছেন ২৮ বাংলাদেশি নাবিক

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিক রোমানিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। একটি বিশেষ বিমানে করে বুধবার (৯ মার্চ) দুপুরের মধ্যে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী তার ফেসবুক স্ট্যাটাসে জানান, নাবিকদের বোর্ডিং ও ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে। ২৮ বাংলাদেশি নাবিক গত ৬ মার্চ ইউক্রেন থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় পৌঁছান। বুখারেস্ট থেকে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা প্রথমে ইস্তাম্বুল পৌঁছান। সেখান থেকে আরেকটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বুধবার (৯ মার্চ) দুপুরে ঢাকার শাহজালাল আন্তজার্তিক বিমাবন্দরে এসে পৌঁছাবেন তারা। তবে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার নিহত মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের অদূরে একটি বাংকারের ফ্রিজারে রাখা হয়েছে। সেটি সুবিধাজনক সময়ে দেশে ফিরিয়ে আনা হবে।

এর আগে গতকাল বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান একই তথ্য নিশ্চিত করেন।

  •  
  •  
  •  
  •