সপ্তাহ না যেতেই ভাঙল টাঙ্গাইলের বেইলি সেতু

নিউজ ডেস্ক:

টাঙ্গাইলের নাগরপুরে ভাদ্রা টেংরিপাড়া স্টিলের বেইলি সেতুর পাটাতন ভেঙে গেছে। এতে গত রবিবার থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

সেতুটি দিয়ে প্রতিদিন টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। সম্প্রতি একাধিকবার সেতুটি মেরামত করা হলেও তা আবারো ভেঙ্গে পড়েছে। বর্তমানে এ পথে যাতায়াতকারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলের কারণে বারবার এ অবস্থার সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (৮ মার্চ) পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন দায়সারা কাজ করে কর্তৃপক্ষ। সপ্তাহ না যেতেই রবিবার (১৩ মার্চ) আবারও সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের অনীহার কারণেই বারবার এ অবস্থার সৃষ্টি হচ্ছে।

  •  
  •  
  •  
  •