ল্যাবোরেটরি উন্নয়নের জন্য ২৫০০ কোটি টাকা ফান্ড পেলো বুয়েট
নিউজ ডেস্ক:
কোন একটি দেশের উন্নয়ন তার বিশ্ববিদ্যালয়গুলোর উন্নতির উপর নির্ভর করে। আবার যে কোন বিশ্ববিদ্যালয় কেমন উন্নত তা বুঝা যায় সেখানে গবেষণা কেমন হচ্ছে। গবেষণার মান ও উন্নয়ন নির্ভর করে সে বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলো কেমন তার উপরে।
“Appraising the recent activities at BUET” শীর্ষক প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এসময় তিনি এই ল্যাবগুলোর উন্নয়নের জন্য ২৫ বিলিয়ন টাকা ফান্ডের ঘোষণা দেন।
বুয়েটে ইলেক্টিক্যাল ফ্যাকাল্টির কিছু ল্যাব সম্প্রতি কিছুটা আধুনিকায়ন করা হলেও অন্যান্য বিভাগের অধিকাংশ ল্যাবই অনেক পুরাতন যন্তাংশে ভরা। অনেকক্ষেত্রে অবস্থা এরকম যে, ভুল (Error) এর পরিমান কম আসলে অনেক ল্যাবে ভুল ধরা হয়, কারন সেই যন্ত্রে ভুল আসবেনা এটাই অস্বাভাবিক। এমন পরিস্থিতিতে বুয়েটকে বিশ্ব দরবারে প্রতিযোগিতা করতে হলে ল্যাবগুলোর আধুনিকায়ন করা প্রাথমিক দাবী ছিল।

