কুবির পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের নির্বাচন কাল

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের ‘পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশনে’র নির্বাচন আগামি কাল সোমবার কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ৩০৭ নং কক্ষে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টায় নির্বাচনে অংশ গ্রহনকারী সকল প্রার্থীদের উপস্থিতিতে ব্যালট বক্স সিল গালা করা হবে এবং ভোট গ্রহন সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৩টা পর্যন্ত। নির্বাচনের ভোট গ্রহন শেষে সোমবারই বেসরকারী ফলাফল ঘোষণা করা হবে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে পরের দিন মঙ্গলবার।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণা ব্যস্ত সময় পার করছেন। তবে নির্বাচন বিধিমালায় কোন রকম ব্যানার, পোস্টার, লিপলেটের মাধ্যমে প্রচারণা নিষিদ্ধ থাকায় সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে প্রচারণা। ক্যাম্পাসের বিরাজ করছে নির্বাচনী আমেজ।

উল্লেখ্য, এটি পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের প্রথম কার্যনিবার্হী পরিষদের নির্বাচন।

  •  
  •  
  •  
  •