আরো ৩ দিন চলবে গণটিকা কার্যক্রম

করোনা ডেস্ক: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) চলমান গণটিকা কার্যক্রম আরও তিন দিন চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আসন্ন পবিত্র রমজান মাসে চলবে করোনার স্বাভাবিক টিকা কার্যক্রম।

এর আগে গত ২৮ মার্চ থেকে শুরু হয় দ্বিতীয় ডোজের গণটিকার কার্যক্রম। ২৬ ফেব্রুয়ারি যারা করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন, তারা দ্বিতীয় ডোজের টিকা নিতে পারেন।

এছাড়া, এর আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ১৮ বছর ও তার বেশি বয়সি যাদের দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস অতিবাহিত হয়েছে, তারা এসএমএস না পেলেও কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।

  •  
  •  
  •  
  •