বাকৃবিতে নিরাপত্তা সংকট, বেড়েছে চোরের উপদ্রব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে চুরির ঘটনা। প্রায়শই ক্যাম্পাস থেকে সাইকেল, মোটর সাইকেলসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটছে। এ নিয়ে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

সর্বশেষ ১৮ এপ্রিল, সোমবার বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। প্রত্যক্ষর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী স্থানীয় সময় বেলা ১ টার দিকে পশুপালন অনুষদের সামনে রাখা মোটরসাইকেলের মধ্যে একটি চুরি করে নিয়ে যায় চোরের দল। এরপর আরেকটি মোটরসাইকেলও চুরির চেষ্টা করার সময় দায়িত্বরত নিরাপত্তা কর্মীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

অভিনব কায়দায় সাইকেল চুরি

এর আগে অভিনব কায়দায় কেবি হাইস্কুলের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলের (চতুর্থ শ্রেণি) কাছ থেকে সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। জানা যায়, প্রথমে চোরটি ছেলেটিকে তার স্কুলের শিক্ষক হিসেবে পরিচয় দেয় এবং বিভিন্ন কাগজপত্র দেখিয়ে তার বিশ্বস্ততা অর্জনের চেষ্টা করে। এরপর অনেকটা জোরপূর্বক তার সাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

তার আগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসার ছাদের উপর থেকে অনেক দামি কাপড়-চোপড় শুকানো অবস্থায় চুরি যায়। এছাড়া দিনের আলোয় একজন শিক্ষকের বাসার এসি খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাসায় পরিবারের একজন সদস্যের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

 

জব্বারের মোড়ে সড়ক দুর্ঘটনা

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অবাধ বিচরণ ও সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বৃদ্ধি সহ যান চলাচল নিয়ন্ত্রণের দাবি সকলের।

  •  
  •  
  •  
  •