বাকৃবিতে সোনালী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএনপি ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সোনালী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুল আওয়ালের সঞ্চালনায় ইফতার মাহফিলে দলের সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সহ সোনালী দলের সকল সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

এছাড়া দোয়া ও ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারারসহ বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

  •  
  •  
  •  
  •