ইদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের উদ্যোগ

নিউজ ডেস্ক:

ঈদযাত্রায় নির্ভিগ্ন করতে যাত্রী ভোগান্তি কমাতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নজরদারি বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেনসড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষেসাংবাদিকদের কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে সড়কের অবস্থা এখন ভালো। অন্যবারের তুলনায় এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণহচ্ছে।

অতিরিক্ত ভাড়ার বিষয়ে কাদের বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে গতকাল (শুক্রবার) চারটি কাউন্টারকে জরিমানা করাহয়েছে। বাস টার্মিনালগুলোতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত আছে। যাত্রীদের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছে।

শনিবারও গাবতলীতে বেশ কয়েকটি পরিবহনেদ্বিগুণভাড়া আদায় করা হচ্ছে ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘অভিযোগ যেহেতু এসেছে, সেটা মিথ্যা মনে করার অবকাশ নেই। ঘটনা ঘটেছে বলেইঅভিযোগ আসছে। আমি বিআরটিএর চেয়ারম্যানকে এখনই বলে দিচ্ছি অতিরিক্ত ভাড়ার বিষয়ে নজরদারি বাড়াতে।

এর আগে শুক্রবারও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে ওবায়দুল কাদের একই ধরনের কথা বলেন।

 

তিনি বলেন, ঈদযাত্রায় সাধারণ মানুষ রাস্তায় যেন কোনো অবস্থাতেই দুর্ভোগের শিকার না হন, সে ব্যাপারে প্রধানমন্ত্রী নিজেখোঁজ রাখছেন।

সেতুমন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গের দিকে সবসময় যে সমস্যা হয়, আমরা সেটা এবার ওভারকাম করেছি। সেখানে নলকা ছিলদীর্ঘদিনের একটা সমস্যা। আমরা নলকা সেতু করেছি। কাজেই সেখানে কোনো সংকট হবে বলে আমার মনে হয় না।

গাজীপুর সড়কেও কোনো সমস্যা হবে না মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘আমরা গাজীপুরে তিনটা উড়ালসড়ক খুলে দিয়েছি। সেখানেআর সমস্যা হবে না। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সড়ক ভালো আছে।

এদিকে বৃহস্পতিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জরুরি ভিত্তিতে ভাড়ানৈরাজ্য পথে পথে যাত্রী হয়রানি বন্ধের দাবিজানিয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া চাঁদাবাজির মাধ্যমে পরিবহনমালিকশ্রমিক, চাঁদাবাজরা হাজার কোটি টাকা লুটে নিচ্ছে।

 

তিনি বলেন, এবারের ঈদে গণপরিবহন সংকটকে কাজে লাগিয়ে একশ্রেণির অসাধু মালিক পরিবহন চাঁদাবাজদের নেতৃত্বেভাড়ানৈরাজ্যের এক শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু  সদস্যের পৃষ্ঠপোষকতারকারণে সরকার নানাভাবে চেষ্টা করেও ভাড়ানৈরাজ্য বন্ধ করতে পারছে না।

এবারের ঈদে ২৫ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সব পথে প্রায় ৬০ কোটি ট্রিপ যাত্রী হতে পারে উল্লেখ করে তিনি জানান, ৪০ কোটিট্রিপ সড়কপথে, ২০ কোটি ট্রিপ রেল, নৌ আকাশপথে যাতায়াত হতে পারে।

  •  
  •  
  •  
  •