পুকুরে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর অকালমৃত্যু ঘটেছে।
শিক্ষার্থীর নাম পলাশ। তার বাসা জামালপুর। তিনি নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং জহুরুল হক হলের (বর্ধিত) ৩০১৪ নম্বর কক্ষে থাকতেন।

সিয়াম নামের একজন শিক্ষার্থী জানান, দুপুরে পুকুরে গোসল করতে নেমে পলাশ নিখোঁজ হন। খবর পেয়ে পুকুরপাড়ে ভিড় জমায় হলের শিক্ষার্থীরা। ১৫ মিনিটের মত খোঁজাখুঁজির পর সহপাঠীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন, কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।
মেডিকেল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, পলাশকে রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সহপাঠীরা। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখে বেলা ১ টা ৫৮ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন বলে।

  •  
  •  
  •  
  •