বাকৃবিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। আজ শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত বাকৃবির বিভিন্ন অনুষদে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ৪৫ মিনিট এমসিকিউ পরীক্ষা এবং দ্বিতীয় ৪৫ মিনিট লিখিত পরীক্ষার মাধ্যমে আজকের এই পরীক্ষা শেষ হয়। এই ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানা যায়।

অত্যান্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যাললেয ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। এ সময় তিনি বিভিন্ন পরীক্ষার হলসমুহ পরিদর্শন করেন।বাকৃবিতে অনুষ্ঠিত আজকের এই পরীক্ষায় প্রায় ৯৭ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানা যায়।

পরীক্ষায় পরিদর্শন সময় উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের ডিন, ডিন পরিষদ আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা ২০২১-২০২২ ফোকাল পয়েন্ট প্রফেসর ড. এ.কে ফজলুল হক ভূঁইয়া, ভেটেরিনারি কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আজিজুল হক, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম,মাৎসবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবুল মনসুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. খান মোঃ সাইফুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দীন, ঢাবির বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল, সহকারী প্রক্টরসহ পুলিশ প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার ‘খ ইউনিটের ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন লড়ার কথা ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

  •  
  •  
  •  
  •