আইপিএল মাতাচ্ছে ব্রাভোর ‘চ্যাম্পিয়ন…চ্যাম্পিয়ন’
ক্রিড়া প্রতিবেদক:
ডিজে ব্রাভো। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ডোয়াইন ব্রাভোর এই গান সঙ্গে অদ্ভুত ভঙ্গিতে নাচ, মন কেড়েছে গোটা ক্রিকেট বিশ্বের। এই গানের তালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্রুতই ব্রাভোর সেই ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ গানটি ছড়িয়ে পড়েছে সর্বত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই মাঠে গড়ানোর অপেক্ষায় এখন ধুন্ধুমার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। আগামী নয় এপ্রিল (শনিবার) মাঠে গড়াবে ব্যাট বলের লড়াই। তবে মনমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠান হবে একদিন আগে, অর্থাৎ আগামীকাল শুক্রবার, মুম্বাইয়ে। এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে ব্রাভোর ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’ গানটি।
আইপিএলের প্রধান খোদ রাজীব শুক্লা জানিয়েছেন এ তথ্য। জাঁকজমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন বলিউডের অনেক জনপ্রিয় মুখ। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বলিউডের নায়িকা ক্যাটরিনা কাইফ ও জ্যাকুলিন ফার্নান্দেজ। থাকবেন নায়ক রনবির সিং সহ আরও অনেকে। র্যাপার ইয়ো ইয়ো হানি সিংও থাকছেন। আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে নামকরা র্যাপ সিঙ্গার ক্রিস ব্রাউনও মঞ্চ মাতাবেন। থাকছে আরও নয়নকাড়া উপস্থাপনা।
তাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন ক্যারিবীয় ক্রিকেটার ডোয়াইন ব্রাভোও। তবে ক্রিকেটার হিসেবে নয়, ক্যারিবীয় অলরাউন্ডারকে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দেখা যাবে গায়ক-নাচিয়ে হিসেবে। ব্রাভোর উপস্থিতির কথা রাজীব শুক্লা নিশ্চিত করে বলেছেন, ‘অনুষ্ঠানে চ্যাম্পিয়ন নাচের সঙ্গে থাকবেন ব্রাভো। তাঁকে সঙ্গ দিতে আরও কয়েকজন ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় থাকবেন বলেও আশা করছি।’
ভিডিওটি দেখুন:

