পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্কঃ

গতকাল উদ্বধোন হলো স্বপ্নের পদ্মাসেতু। এর মাঝে পদ্মা সেতুতে নিষিদ্ধ হলো মোটরসাইকেল। আজ রোববার রাতে সংক্রান্ত একটি নোটিশ জারি করে পদ্মা সেতু দিয়ে আগামীকাল সোমবার থেকে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করেছেগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু বিভাগ।

আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণাকরা হয়েছে।

আজ রোববার ভোর ৬টা থেকে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া পর অতিরিক্ত মোটরসাইকেলের চাপ দেখা গেছে।এর ফলে প্রথম দিনেরই হিমশিম খেতে হয়েছে টোল কর্তৃপক্ষকে।

পদ্মা সেতু পার হতে ভাড়ায় চালিত মোটরসাইকেলের খবরও পাওয়া গেছে। জনপ্রতি ২০০ টাকা এবং জন যাত্রী ছাড়ামোটরসাইকেল ছাড়ছেন না তারা। একা যেতে চাইলে ভাড়া দিতে হচ্ছে ৪০০ টাকা।

এসকল ঘটনা বিবেচনায় রেখে পদ্মাসেতুতে নিষিদ্ধ করা হয়েছে মোটরসাইকেল চলাচল।

  •  
  •  
  •  
  •