শিনজো আবে’র হত্যাকারী কে?
নিউজ ডেস্কঃ
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাস্তার পাশে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন।
আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে তিনি গুলিবিদ্ধ হন।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় , হামলাকারীর নাম তেতসুয়া ইয়ামাগানি। তার বয়স ৪১ বছর। সে একজন সাবেক সেনা সদস্য।
জানা যায়, হামলার পূর্বে সে শিনজো আবের ১০ ফিট দূরত্বে দাঁড়িয়ে ছিলো।
ভাষণ প্রদানকালীন সময়ে শিনজো আবেকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সে।
সংবাদ মাধ্যমগুলো আরো জানায়,আক্রমণকারী ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেনি। তৎক্ষনাৎ তাকে গ্রেফতার করে নিরাপত্তারক্ষীরা।
সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে তাকে নারা নিশি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্যে নেয়া হয়েছে।
আবেকে হত্যার লক্ষ্যেই গুলি ছুঁড়েছিলো সে এমনটাই স্বীকার করেছে পুলিশের কাছে।
হামলাকারী জানায়, শিনজো আবের প্রতি থাকা ক্ষোভ থেকেই এই কাজ করেছে সে।
হামলায় নিজস্ব হাতে তৈরি শটগান ব্যবহার করা হয়েছে।

