শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে

নিউজ ডেস্ক:

শ্রীলঙ্কায় পার্লামেন্ট সদস্যদের ভোটে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে।

বুধবার(২০ জুলাই) পার্লামেন্ট সদস্যদের ভোটে তিনি দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গণ আন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন রনিল বিক্রমাসিংহে।

পার্লামেন্টে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে  রনিল বিক্রমাসিংহে ১৩৪ ভোট পেয়েছেন। অপরদিকে তার তীব্র প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট।

এছাড়া অপর প্রেসিডেন্ট প্রার্থী অনুরা কুমারা দিসানায়াকা পেয়েছেন মাত্র তিন ভোট।

  •  
  •  
  •  
  •