বাড়তে পারে বৃষ্টিপাত
নিউজ ডেস্কঃ
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল অবস্থায় থাকায় আজ শুক্রবার (২৬আগস্ট) বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। তবে শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। এমনটিইজানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রহমান।
তিনি বলেন, ‘আগামীকাল শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। পরবর্তী তিন দিনেও বৃষ্টিপাতের প্রবণতাবাড়তে পারে।’
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবংরংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু‘এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকেমাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

